নেকজাহান পাইলট মডেল হাইস্কুলের শতবর্ষপূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার নেকজাহান পাইলট মডেল হাইস্কুলে আজ শনিবার শতবর্ষপূর্তি উদযাপন করা হবে। এ উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, দোয়া মাহফিল, শোভাযাত্রা আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম ও স্থানীয় সাংসদ ফরিদুল হক খান। শতবর্ষপূর্তি উৎসব উদ্যাপনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রবীণ শিক্ষক আজিজুর রহমান।
১৯১৫ সালে ইসলামপুর নেকজাহান মডেল মাদ্রাসা নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে পাইলট স্কুল স্কিমের অন্তর্ভুক্ত হয় এবং ২০০৯ সালে ইসলামপুর নেকজাহান মডেল হাইস্কুল নামে আত্মপ্রকাশ করে বিদ্যালয়টি।