নেচেগেয়ে প্রতিষ্ঠা দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দশম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিনব্যাপী পিঠা উৎসব, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নেচেগেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিবসটি উদ্‌যাপন করেন।

গোটা আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। বেলা ১১টায় ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের পর্দা ওঠে। শোভাযাত্রা শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পিঠার স্টল ঘুরে দেখেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পিঠা তৈরি করে ২০টি স্টল সাজান।

পরে সভায় মসিউর রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান ছাড়া বিজ্ঞানমনস্ক জাতি গঠন সম্ভব নয়।

উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম শামীম হাসান প্রমুখ।