নেচে-গেয়ে তাদের বৈশাখ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ গান গাইছে, কেউ করছে কবিতা আবৃত্তি, কেউবা আবার মেতেছে নৃত্যের ছন্দে। নিজেদের তারা সাজিয়েছে উৎসবের সাজে।
তারা সবাই থ্যালাসেমিয়া নামের রক্তস্বল্পতাজনিত রোগে আক্রান্ত। শারীরিক দুর্বলতা ছাপিয়ে আপন প্রতিভায় তারা যে ভাস্বর, তারই প্রমাণ দিল গতকাল শুক্রবার। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে তারা সবাই এক হয়েছিল বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে ‘উৎসব ১৪২৩’ শীর্ষক অনুষ্ঠানের। থ্যালাসেমিয়ায় আক্রান্ত শতাধিক শিশু, কিশোর, তরুণ অংশ নেয় এই অনুষ্ঠানে।
আয়োজনের শুরুতেই ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনায় তাসনিয়া, সামিহা, আনদারা, নওশীন, সাদিয়া, নাশা, ওয়াফা ও মাহিন। এরপর থ্যালাসেমিয়া পরিবারের শিশুদের সঙ্গে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি পরিবেশন করেন অভিভাবকেরা।