প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আ. কাদের মোল্লার পক্ষে লিফলেট বিতরণকালে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ফেরিঘাট এলাকা থেকে গতকাল রোববার দুপুরে গাজী আনোয়ার হোসেন নামের একজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আনোয়ার হোসেন আমরাজুড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তিনি আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় কাদের মোল্লা মুক্তি পরিষদ নামে লিফলেট বিতরণ করছিলেন। তাঁর কাছ থেকে ৩০০ লিফলেট জব্দ করা হয়েছে। ১৫১ ধারায় মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পিরোজপুর প্রতিনিধি