নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসানুজ্জামান ও সংগঠনের দুই কর্মীকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে তাঁদের আটক করা হয়। আটক সংগঠনের দুই কর্মী হলেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমাম হাসান ও রেজোয়ান হাসান। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, গত রোববার সন্ধ্যায় কাজলা গেট এলাকায় রাস্তা অবরোধ করে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি