প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুর রহমান ওরফে জাহেদকে গত শুক্রবার র্যা ব আটক করেছে। গত শুক্রবার রাতে ঢাকা দক্ষিণ ডাকবাংলো থেকে জাহেদকে আটক করে রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার সকালে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, এ বিষয়টি পরে জানানো হবে বলে ওসি জানান।