প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় জামায়াত শিবিরের ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারী বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে ওই নেতা-কর্মীরা জামিন আবেদন করলে বিচারক সামিউল ইসলাম তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঁরা হলেন ইউনূস আলী, সহিদুল হক, আবদুল ওয়াহাব, একরামুল হক, তাজম, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, বাদশা মিয়া, হামিদুল ইসলাম, নিজাম উদ্দিন, আলাই মামুদ, হাফিজুল ইসলাম, আবদুল খালেক ও সহিদ।