নেতা-কর্মীদের আটক ভালো ইঙ্গিত নয়: মান্নান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি নির্বাচনে ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান বলেছেন, ‘সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতা-কর্মীরা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে। এগুলো কোনো ভালো ইঙ্গিত নয়।’
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সালনার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের এম এ মান্নান এ কথা বলেন। ওই কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।
মান্নান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার পথে এগুলো বাধা বলে তিনি মনে করছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফল যা-ই হোক, তা মেনে নেবেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মান্নান বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি অবশ্যই বিজয়ী হবেন।