নেতা-কর্মীদের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লাসহ ছয় নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের কান্দিরপাড় পূবালী চত্বরে গতকাল শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে জেলা ও মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।মানববন্ধন কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, শহর বিএনপির সাবেক সভাপতি মো. আবদুর রউফ চৌধুরী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।দ্রুত বিচার আইনে গত ১৬ মে দায়ের করা মামলায় ছাত্রদলের ওই নেতা-কর্মীদের কারাগারে পাঠানো হয়।