প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্র মজলিসের গ্রেপ্তার ১৫ জন নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার রাজধানীসহ বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ওই ১৫ জনকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ৬ নভেম্বর রাজধানীর মীরবাগের একটি মেস থেকে গ্রেপ্তার করা হয়।রাজধানীর বিজয়নগরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকালে এই মানববন্ধন করা হয়।এদিকে সংগঠনটি বলেছে, ১৫ নেতা-কর্মীর মুক্তির দাবিতে মানববন্ধন করতে গেলে গতকাল মানিকগঞ্জ শহরে ছাত্র মজলিসের জেলা সভাপতি তানজিল আহমদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সংগঠনের সভাপতি আবুল কাশেম ও সেক্রেটারি আবদুল হাফিজ এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা গ্রেপ্তার করা নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।