নেতা-কর্মীদের মুক্তির দাবিতে নগর বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নেতা-কর্মীদের মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ নির্মাণ ও চট্টগ্রামে গ্যাস-সংযোগ দেওয়ার দাবিতে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম নগর বিএনপি। সমাবেশ থেকে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন। গতকাল চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম।