নেতা-কর্মীদের সঙ্গে খালেদার নববর্ষের শুভেচ্ছা বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। দলের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া পৌঁছালে দলের ও এর অঙ্গ সংগঠনের সমবেত হাজার হাজার নেতা-কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।হাস্যোজ্জ্বল খালেদা জিয়া এ সময় দেশবাসীর সুখী ও শান্তিময় জীবন এবং মঙ্গল কামনা করেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে তাঁকে প্রথমে শুভেচ্ছা জানান। খবর ইউএনবির।