প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক হত্যা মামলার আসামি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর ছরোয়ার হোসেন হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আকন জানান, ওই মামলায় ছরোয়ার হোসেন হাওলাদার উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। গতকাল বুধবার পিরোজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে বিচারক আলী মাসুদ শেখ শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।