নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে নাশকতার একটি মামলায় তিনি মানিকগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে বিচারক নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতাল চলাকালে মানিকগঞ্জ-বালিরটেক সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সোয়েবের বিরুদ্ধে সদর থানার পুলিশ মামলা করে।