নেতা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে নজরুল ইসলাম খান ও কৃষক দলের কর্মী উজ্জ্বল হোসেন যুবলীগের নেতা ইলিয়াস হোসেন হত্যা মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগপত্র দাখিল পর্যন্ত নজরুল ইসলাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ১১ মার্চ নজরুল ইসলাম খানসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।