প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝিকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। একটি নাশকতা মামলায় হাজিরা দিতে গেলে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। আসামি পক্ষের মামলার আইনজীবী শামছুল ইসলাম বলেন, নাশকতার একটি মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের কর্মী রণি ভূঁইয়াকে গতকাল কারাগারে পাঠানো হয়। ২০১৫ সালের ৩০ জানুয়ারি এমভি মিতালী লঞ্চের একটি কেবিনে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনির আহমেদ বাদী হয়ে মাসুদ মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। চাঁদপুর প্রতিনিধি