নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি রমজান আলীকে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে জেলা শহরের নগুয়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী গত ২৫ এপ্রিল ধর্মভিত্তিক ১২টি দলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের কাজে বাধা ও দাঙ্গা-হাঙ্গামার একটি মামলার আসামি। গতকাল বুধবার তাঁকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ