প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও কৃষক লীগের সভাপতি আবদুস সামাদকে গ্রেপ্তার করেছে হোমনা থানার পুলিশ। গত শনিবার রাতে থানা-পুলিশের একটি দল উপজেলার মিঠাইভাংগা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। হোমনা থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, গত শনিবার থানায় দায়ের করা মারামারির একটি মামলায় আবদুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে। এ ছাড়া তিনি একটি অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।