প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতা প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। প্রজ্ঞান জ্যোতি চাকমা উপজেলার বাঘাইছড়ি মুখ কংসজয় কার্বারীপাড়া এলাকার সহদেব চাকমার ছেলে। গত ১৫ মার্চ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সেনাবাহিনী বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে থেকে প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটক করে থানায় সোপর্দ করে। প্রজ্ঞান দীঘিনালা ভূমি রক্ষা কমিটির একজন নেতা।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি