নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবদুর রহমানকে মারধরের অভিযোগে সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক ও সাবেক সহসম্পাদক মুরালী সিংহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে আবদুর রহমানকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধর করা হয়। এ ঘটনায় রাতে কোতোয়ালি থানায় মামলা করেন সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম।