প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বিএল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এ কে এম তানজিলকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানার পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে নগরের দৌলতপুরের নতুন রাস্তার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি সুরেশ চন্দ্র হালদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন সময়ে হরতালে ভাঙচুর ও অগ্নিসংযোগের তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। খুলনা অফিস