নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের কর্মী রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি হেফাজতে ইসলামের নেতা মুফতি ইসমাতুল্লাহ আল কাসেমীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ১২টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা গ্রামের বাসিন্দা ও নগরকান্দার মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক। তিনি জেলা হেফাজতের সহসভাপতি ও নগরকান্দা উপজেলার সভাপতির দায়িত্বে আছেন।  ফরিদপুর অফিস