নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এনামুলকে পৌরসভার ডুমুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি মুখ কাপড়ে ঢেকে ঘোড়াখালীর দিকে যাচ্ছিলেন। থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধর ও নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।