প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওসিকে মারধর করার মামলায় অভিযুক্ত মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ উপজেলার কেদারগঞ্জের এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গত সংসদ নির্বাচনের আগে সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় থানার তৎকালীন ওসি রবিউল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর ও জখম করার মামলায় আবদুর রশিদ আসািম৷
মেহেরপুর প্রতিনিধি