নেতা-বন্দনা: ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রায়পুর
নেতার বন্দনা ও শুভেচ্ছা জানিয়ে টানানো ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা। উপজেলা সদর ও প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে টানানো হয়েছে হাজার হাজার ব্যানার-ফেস্টুন। এসব ব্যানার-ফেস্টুন করতে কোটি টাকা ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আওয়ামী লীগ-বিএনপি, ছাত্রলীগ-ছাত্রদল, যুবলীগ-যুবদল, শ্রমিক লীগ-শ্রমিক দলের নেতা-কর্মীরা এসব ব্যানার টানিয়ে নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। তবে রাজনীতিবিদেরা বলছেন, এটা তোষামোদি। দলের জন্য এটি শুভ নয়।খোঁজ নিয়ে দেখা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহামঞ্চদ কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মোহামঞ্চদ আলীকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন টানান। একইভাবে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া প্রতিটি সড়ক ও বাজারে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। পৌর যুবলীগের কর্মী আবু সাইদ, চরমোহনা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আহামেঞ্চদ ইমতিয়াজসহ প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডের বহু নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন। একইভাবে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহরাব হোসেন ও শ্রমিক দলের সাব্বির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের অধিকাংশ নেতা।জানতে চাইলে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহামঞ্চদ বলেন, ‘নেতার মন পেতে ব্যানার-ফেস্টুন করেছি।’পৌর যুবলীগের কর্মী আবু সাইদ, চরমোহনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহামেঞ্চদ ইমতিয়াজ জানান, নেতাকে ঈদে শুভেচ্ছা জানাতে তাঁরা নিজ উদ্যোগেই ব্যানার-ফেস্টুন করেন। পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহরাব হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘নেতাদের মন জয় করতে সবাই ব্যানার-ফেস্টুন লাগায়। তা ছাড়া রাজনীতিতে এখন ডিজিটাল ব্যানার-ফেস্টুন নতুন সংস্কৃতি।’রায়পুর রংতুলি আর্ট অ্যান্ড প্রিন্টার্স কর্মচারী সাগর জানান, প্রতি বর্গফুট ডিজিটাল ব্যানার করতে ব্যয় হয় ৫০ টাকা। সেই হিসাবে একটি ব্যানারে খরচ হয় ৯০০ থেকে ১৩০০ টাকা। এ ছাড়া প্রতিটি ফেস্টুনে খরচ হয় ৪০০-৫০০ টাকা। রায়পুরের হাজার হাজার ব্যানার-ফেস্টুন ঢাকা থেকে করিয়ে আনা হয়।লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সবাই উদ্দেশ্য নিয়ে প্রতিটি বাজার, সড়ক, ইউনিয়নে হাজার হাজার ব্যানার-ফেস্টুন লাগায়। কারণ, নেতার মন জয় করতে পারলে পদ পাওয়া যাবে। আর পদ পেলেই “ব্যবসা” ভালো হবে। অল্প কয়েক দিনেই অর্থশালী হওয়া যাবে। বাংলাদেশের আর কোনো জেলা-উপজেলায় রায়পুরের মতো এত ব্যানার-ফেস্টুন কেউ লাগিয়েছে কি না আমার জানা নেই।’লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপিদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘পদ পেয়ে এলাকায় নিজেকে উপস্থাপন করার জন্য কিছু নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন করে। রাজনীতিতে এগুলো মোটেই ভালো দিক নয়। তবে আমি অনেককে নিষেধ করেছি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে।’এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহামঞ্চদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য জানা যায়নি।