নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুসাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান রুবেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ড করায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কামরুজ্জামান রুবেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।