প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে দলীয় কোন্দলের জের ধরে যুবদলকর্মীদের মারধরে বিএনপির এক নেতা আহত হয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল নয়টায় সোনাহাটা বাজারে নির্বাচনী কেন্দ্র প্রতিরোধ কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা এক সভায় অংশ নেন। সভা শেষে উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পুটু মণ্ডল দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর যুবদলের কর্মী রুহুল আমীন ও তরিকুলসহ সাত-আটজন যুবক তাঁর ওপর হামলা করেন।
ধুনট (বগুড়া) প্রতিনিধি