নেতাদের নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিধানসংবলিত ভোটার তালিকা আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, এটি দলের শীর্ষস্থানীয় নেতাদের নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে খসড়া অনুমোদনের প্রতিবাদ জানিয়ে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। আপিল নিষ্পত্তির আগে ট্রাইব্যুনালের রায়কে চূড়ান্ত বিবেচনা করা এবং অভিযুক্ত ব্যক্তিকে দোষী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই।