নেতাদের বিরুদ্ধে মামলাসহ নানা বিষয় জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মামলা এবং কারাগারে পাঠানোসহ সাম্প্রতিক বিষয়গুলো কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার হোটেল হ্যারিটেজে এক চা-চক্রে দলের পক্ষ থেকে বিষয়গুলো জানান বিএনপির নেতারা।জানা গেছে, হরতালে গাড়ি পোড়ানোর ঘটনায় জোটের নেতাদের বিরুদ্ধে মামলা, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং সর্বশেষ আইনজীবীদের বিরুদ্ধে মামলার ঘটনা সম্পর্কে কূটনীতিকদের জানানো হয়।বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাংবাদিক শফিক রেহমান, বিজেপির নেতা আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানির রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান ও ভারতের ডেপুটি সেক্রেটারিরা চা-চক্রে উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা বলেন, সরকারকে চাপে রাখতে বিদেশি কূটনীতিকদের তাঁরা এসব জানিয়েছেন। তবে এটি নিয়মিত চা-চক্রের অংশ। সাম্প্রতিক ঘটনা নিয়ে তাঁরা একটি লিখিত বক্তব্য কূটনীতিকদের দিয়েছেন।