নেতাদের মধ্যস্থতায় থানা থেকে মুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার ডিমশহর গ্রামের আবদুল মজিদ নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর অভিযোগে এলাকাবাসীর হাতে আটক সাতজনকে আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় ও ঘুষ নিয়ে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা লেনদেনের ঘটনায় কাহালুর আবদুস সোবহান ১৮ থেকে ২০ জন লোক নিয়ে গত বুধবার রাতে আবদুল মজিদের বাড়িতে হামলা চালান। এতে মজিদ গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কায়কোবাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামছুল আলমসহ কয়েকজনের মধ্যস্থতায় ঘুষ দিলে পুলিশ আটক ব্যক্তিদের থানা থেকে ছেড়ে দেয়।আবদুল মজিদ অভিযোগ করে বলেন, ‘আমি এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিলাম; কিন্তু আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের চাপে মামলা করতে পারিনি।’এস এম কায়কোবাদ মীমাংসার কথা স্বীকার করে বলেন, বাদীকে তাঁর ক্ষতিপূরণের খরচ দিয়েই মীমাংসা করা হয়েছে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মারধরের ঘটনায় সাতজনকে আটক করা হয়েছিল। কিন্তু বাদী কোনো অভিযোগ না দেওয়ায় আওয়ামী লীগের নেতাদের মধ্যস্থতায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।