নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে মদপান করে লোকজনকে মারধর করার দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর শহিদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান খান গত শুক্রবার রাতে তাঁকে কারাদণ্ড দেন। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, গত শুক্রবার দুপুরে দণ্ড পাওয়া আওয়ামী লীগের নেতা শোলাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের নামকীর্তন অনুষ্ঠানে ঢুকে আয়োজকদের মদ্যপ অবস্থায় মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।