নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলামকে (৩০) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে গত বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম তাঁকে এ সাজা দেন। তাঁর বাড়ি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী গ্রামে। সাজা পাওয়া নজরুল ইসলাম গত বছরের ৩১ ডিসেম্বর সখীপুর পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে সামান্য ভোটে হেরে যান।