নেতার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলামের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেন। মো. কবির হোসেন বলেন, দলীয় নেতারা আদর্শিক রাজনীতি থেকে বিচ্যুত হওয়ায় ও নানা বিষয়ে তাঁদের সঙ্গে মতানৈক্যের কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। শুধু দল থেকে পদত্যাগই নয়, রাজনীতি থেকেই অবসর নিচ্ছেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)|