নেতার বাড়িতে বোমা হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাজুল ইসলাম ওরফে বাচ্চুর বাড়িতে বোমা হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে কে বা কারা ওই নেতার শহরের বাঁশবাড়ী মহল্লার বাসভবনের প্রধান ফটকে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়।এজাজুল হক জানান, বোমা হামলার সময় তিনি, তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। তাঁর স্ত্রী নাসিমা ইসলাম বলেন, ‘বোমার শব্দে গোটা বাড়ি কেঁপে ওঠে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’ সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবলীগের সভাপতি মহসিনুল হক জানান, এটা জামায়াত-শিবির চক্রের কাজ।