নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির উদ্দিন তালুকদারের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলার হলহলিয়া চরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা গতকাল সোমবার ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আওয়ামী লীগের নেতা জমির উদ্দিন ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিক্ষিকার লিখিত অভিযোগ ইউএনওর কাছে পাঠানো হয়েছে।