নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ ১৭১ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকার মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সহসভাপতি রফিক চৌধুরীসহ ১২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। ধরমপাশা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপির নেতা-কর্মীদের হামলা ও আওয়ামী লীগের কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ভাঙচুরের ঘটনায় এ মামলা হয়েছে।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি