নেতিবাচক রাজনীতি থেকে বিএনপিকে বেরোতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার খোয়াব দেখতে চাইলে বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তারা সব সময় রাতের অন্ধকারে পলায়নপর রাজনীতির চর্চা করে। বিএনপির নেতা-কর্মীরা বিষয়টি বুঝতে পেরেছেন বলেই দল বদল করে অন্য দলে আসছেন।গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা ফরহাদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে গ্রহণ করেন।নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হত্যার সুষ্ঠু বিচার দাবি করে ওবায়দুল কাদের বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, ঈদুল আজহা সামনে রেখে নগরে চাঁদাবাজি চলছে। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।আওয়ামী লীগে যোগ দেওয়া ফরহাদ বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দিলাম।’