নেতৃত্বের দশ বছর’ উদ্যাপন করছে উত্তরা মোটর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল সংযোজন ও বিপণনপ্রতিষ্ঠান উত্তরা মোটর্স লিমিটেড ও বাজাজ অটো লিমিটেডের (ভারত) যৌথ উদ্যোগে ‘নেতৃত্বের দশ বছর’ উদ্যাপন চলছে। ১৫ মে এ উদ্যাপন শুরু হয়। চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।উত্তরা মোটর্স ৩০ বছর ধরে বাজাজের বেবিট্যাক্সি ও ১৫ বছর ধরে মোটরসাইকেল বিক্রি করে আসছে। বাজাজ মোটরসাইকেলের মধ্যে বাজাজ সিটি-১০০, বাজাজ প্লাটিনা, ডিসকভার ও পালসার বিক্রি করছে। উত্তরা মোটর্স ৬৪ জেলায় ক্রেতাদের সেবা দিয়ে আসছে। ‘নেতৃত্বের দশ বছর’ উদ্যাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্যে থাকছে নিশ্চিত র‌্যাফল ড্র ও গ্রামাঞ্চলের গ্রাহকদের জন্য সিটি-১০০ ও প্লাটিনার মোটরসাইকেলে বিশেষ মূল্য ছাড়। বিজ্ঞপ্তি।