নেত্রকোনা শহরের প্রধান সড়কের সংস্কার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের প্রধান সড়কের খানাখন্দ ভরাটের কাজ গত রোববার থেকে শুরু হয়েছে।
১৬ জুলাই প্রথম আলোয়‘নেত্রকোনা শহরের প্রধান সড়কটিই খানাখন্দে ভরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলছেন, রুটিনমাফিক কাজ হিসেবে সড়কের গর্তগুলো ভরাট করা হচ্ছে।
নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, জুন থেকে প্রায় দেড় মাস টানা বৃষ্টি হয়েছে। এ কারণে সড়কের গর্তগুলো মেরামত করা সম্ভব হয়নি। ঈদের আগে কিছু অংশ ভরাট করা হলেও বৃষ্টির কারণে তা বন্ধ করে দেওয়া হয়।