নেত্রকোনার উন্নয়নে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমস্যা ও সমাধান নিয়ে গতকাল শনিবার সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে আলোচনা সভা হয়েছে। শহরের মোক্তাপাড়ায় সংগঠনের কার্যালয়ে জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পালের পরিচালনায় ও অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ চিকিৎসক এম হামিদ খান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, সংস্কৃতিকর্মী আ ফ ম রফিকুল ইসলাম, নারী নেত্রী তাহেজা বেগম প্রমুখ।