নেত্রকোনায় খাদের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দেব সরকার (৫) ও লিমন সরকার (৫) সম্পর্কে চাচাতো ভাই। পৌর শহরের বলাইনগুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই দুই শিশুর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এলাকার পিযুষ সরকারের ছেলে দেব সরকার এবং পিযুষের ছোট ভাই লিটন সরকারের ছেলে লিমন সরকার শুক্রবার বিকেলে বাড়ির আঙিনায় খেলা করছিল।
একপর্যায়ে তারা বাসার প্রায় দেড় শ গজ দূরে মাটি খুঁড়ে রাখা গভীর খাদের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় দুই ভাইকে সেখান থেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার সকালে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
খবর পেয়ে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত রায়, সাবেক মেয়র নজরুল ইসলাম খান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খানসহ অনেকে দেব ও লিমনদের বাড়িতে ছুটে যান।