নেত্রকোনায় গ্যারেজ ও কমলগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা শহরের একটি গ্যারেজে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লেগে ওই গ্যারেজসহ আটটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। একই রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গুলেরহাওর বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের কুড়পাড় এলাকায় মোজাম্মেল গ্যারেজে আগুন লাগে। আগুনে গ্যারেজে থাকা আটটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। গ্যারেজের মালিক মোজাম্মেল হক বলেন, ‘আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় গুলেরহাওর বাজারে অগ্নিকাণ্ডে ১১ জনের দোকান পুড়ে যায়। আগুনে তাঁদের কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।