নেত্রকোনায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকায় নাজিরপুর সড়কের সামনে উপজেলা শ্রমিক লীগ এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শীতল সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস।