নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শিবনগর গ্রামের আবদুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (৩) ও আবদুল করিমের মেয়ে সানিয়া (৪)।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, বাড়ির সামনের বাকলা নদীতে পরিবারের লোকজনের সঙ্গে গোসল করতে গিয়ে জাহিদুল ও সানিয়া পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।