নেত্রকোনায় পুকুরে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের আসনউড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে রিপন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিপনের মৃগী রোগ ছিল। গতকাল বেলা দুইটার দিকে বাড়ির পুকুরে তিনি গোসল করতে যান। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।