নেত্রকোনায় মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারি কাদেরির সভাপতিত্বে ও যুব কর্মকর্তা গাজী মোবারক হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইউসুফ আলী, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ। নেত্রকোনা সংবাদদাতা|