নেত্রকোনায় শিশু হত্যা মামলায় বাবা ও ফুফার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার ফচিকা গ্রামের শিশু আলমগীরকে (১০) হত্যার দায়ে বাবা গিয়াস উদ্দিন ও তাঁর সহযোগী ফুফা আবু চানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ফচিকা গ্রামের গিয়াস উদ্দিনের সঙ্গে স্ত্রী হাজেরা খাতুনের পারিবারিক কলহ চলছিল। ছেলে আলমগীরকে তাঁর সন্তান নয় বলে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। এর জের ধরে গিয়াস উদ্দিন তাঁর ভগ্নিপতি আবু চানকে নিয়ে ২০০৫ সালের ২৪ নভেম্বর রাতে আলমগীরকে শ্বাসরোধ করে হত্যা করে সদর উপজেলার কাটলির মাঠে ফেলে রাখে। এ ঘটনায় গিয়াস উদ্দিন স্ত্রী হাজেরা খাতুনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় জিডি করেন। পরদিন হাজেরা খাতুন গিয়াস উদ্দিন ও আবু চানকে আসামি করে নেত্রকোনা থানায় হত্যা মামলা করেন।