নেত্রকোনায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় গতকাল শুক্রবার মহিলা পরিষদের ত্রয়োদশ জেলা সম্মেলন হয়েছে। বেলা ১১টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলের সামনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ফওজিয়া মোসলেম। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সাহিদা পাঠান। বক্তব্য দেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, কবি আল আজাদ, কেন্দ্রীয় সংগঠনবিষয়ক সম্পাদক উম্মে সালমা প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সব সদস্যের মতামতের ভিত্তিতে রেহানা সিদ্দিকীকে সভাপতি ও তাহেজা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।