প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা পৌর শহরের প্রধান সড়কসহ সব সড়ক দ্রুত সংস্কার ও নর্দমাব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন উদ্যোগের আহ্বায়ক কামরুজ্জামান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্যসমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, সংস্কৃতিকর্মী আ ফ ম রফিকুল ইসলাম, মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাহেজা বেগম প্রমুখ। বক্তারা বলেন, জেলা শহরের সব সড়ক খানাখন্দে ভরা। এক সপ্তাহের মধ্যে এগুলোতে সংস্কারকাজ শুরু করা না হলে পৌরবাসী কঠোর আন্দোলনে নামবে।