নেত্রকোনোর দুই 'রাজাকারের' রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনোর দুই ‘রাজাকার’ আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।

বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার এই মামলার কার্যক্রম শেষ হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষ।

গত ৩ মার্চ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে নেত্রকোনায় ১৫০ মানুষকে হত্যা, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের অভিযোগ আনা হয়েছে।